editor.mrrjournal@gmail.com +91-9650568176 E-ISSN: 2584-184X

MRR Journal

Abstract

Indian Journal of Modern Research and Reviews, 2026; 4(6): 141-145

ভারতীয় দর্শনে প্রামান্যবাদ নিয়ে বিতর্ক: একটি সমালোচনামূলক বিশ্লেষণ

Author Name: ঋত্বিকা ঘোষ

1. রাজ্য সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষক, দর্শন বিভাগ, বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত

Abstract

<p>ভারতীয় দর্শনের জ্ঞানতত্ত্বে প্রামান্যবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত বিষয়<em>, </em>যা জ্ঞানের সত্যতা<em>, </em>বৈধতা এবং নির্ভরযোগ্যতার প্রশ্নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মানবজীবনের অভিজ্ঞতায় দেখা যায় যে<em>, </em>সকল জ্ঞান সমভাবে যথার্থ নয়<em>; </em>অনেক সময় জ্ঞান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়<em>, </em>আবার অনেক ক্ষেত্রে তা ভ্রান্ত বা অযথার্থও হতে পারে। এই প্রেক্ষাপটে একটি মৌলিক দার্শনিক প্রশ্ন উত্থাপিত হয়<em> </em>কোন জ্ঞান যথার্থ এবং কোন জ্ঞান অযথার্থ<em>, </em>এবং জ্ঞানের সত্যতা নির্ধারণের ভিত্তি কী<em>? </em>ভারতীয় দার্শনিকগণ এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে জ্ঞানের উৎস ও মাধ্যম (প্রমাণ)-এর পাশাপাশি জ্ঞানের প্রামাণ্যতা ও অপ্রামাণ্যতার প্রকৃতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।</p>

<p>এই প্রবন্ধে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়<em>, </em>যেমন<em>- </em>পূর্বমীমাংসা<em>, </em>ন্যায়-বৈশেষিক<em>, </em>বৌদ্ধ<em>, </em>জৈন<em>, </em>সাংখ্য<em>, </em>যোগ এবং বেদান্ত দর্শনে প্রামাণ্যতা সম্পর্কিত তাত্ত্বিক অবস্থানসমূহ বিশ্লেষণ করা হয়েছে। বিশেষভাবে স্বতঃপ্রামাণ্যবাদ এবং পরতঃপ্রামাণ্যবাদের মধ্যকার দার্শনিক বিতর্ককে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা হয়েছে। গবেষণায় প্রতীয়মান হয়েছে যে<em>, </em>বিভিন্ন দার্শনিক সম্প্রদায় জ্ঞানের সত্যতা নির্ধারণে ভিন্ন ভিন্ন মানদণ্ড গ্রহণ করলেও সকলের লক্ষ্য ছিল জ্ঞানের বৈধতার একটি যুক্তিসংগত ব্যাখ্যা প্রদান করা। ফলে<em>, </em>প্রামাণ্যতা সম্পর্কিত এই বিতর্ক ভারতীয় জ্ঞানতত্ত্বকে সমৃদ্ধ করেছে এবং জ্ঞান<em>, </em>সত্য ও বাস্তবতার প্রকৃতি সম্পর্কে একটি গভীর দার্শনিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।</p>

Keywords

প্রামাণ্যতা, অপ্রামাণ্যতা, স্বতঃপ্রামাণ্যবাদ, পরতঃপ্রামাণ্যবাদ, অনুব্যবসায়, ত্রিপুটি প্রত্যক্ষ, সৎকার্যবাদ।